সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পলাতক অবস্থায় রাজকীয় আয়োজনে তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর লিটন। সম্প্রতি তার বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিজ দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, যখন দেশে দলের সাধারণ কর্মীরা নানামুখী সংকটে পালিয়ে বেড়াচ্ছেন, তখন শীর্ষ নেতারা প্রবাসে আয়েশী জীবন কাটাচ্ছেন।
এর আগে লিটন দেশে দুই বোনকে একসঙ্গে বিয়ে করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। ২০০৪ সালে ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন করে একই মায়ের দুই বোনকে বিয়ে করার ঘটনাটি সে সময় দেশজুড়ে সমালোচিত হয়েছিল। পরবর্তীতে এক স্ত্রীকে তালাক দিয়ে তিনি সম্পর্ক ছিন্ন করেন। এছাড়া অবৈধ তামাকজাত পণ্য ও নকল সিগারেট ব্যবসার অভিযোগেও এই আওয়ামী লীগ নেতা সমালোচিত।
জানা গেছে, প্রায় এক বছর আগে দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এক বাংলাদেশি তরুণীর সঙ্গে লিটনের এই তৃতীয় বিবাহ সম্পন্ন হয়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের কয়েকজন পলাতক আওয়ামী লীগ নেতাও উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া ছবিতে লিটনকে শেরওয়ানি পরিহিত অবস্থায় নববধূর সঙ্গে কেক কাটতে ও ফুল বিনিময় করতে দেখা গেছে।
রিপোর্টারের নাম 

























