দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও সদর উপজেলার জামায়াতে ইসলামীর দুই সদস্যকে (রুকন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার দলটির কেন্দ্রীয় পর্যায় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত সদস্যরা হলেন—সিরাজদিখান উপজেলার মাওলানা মনির হোসেন এবং সদর উপজেলার মাওলানা আমিনুল ইসলাম নাসির। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে গত ৫ জুলাই দলটির আমির তাদের সদস্যপদ বাতিল ও বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, ৫ জুলাই থেকে ওই দুই ব্যক্তি জামায়াতে ইসলামী বা এর কোনো অঙ্গ সংগঠনের কোনো পদে আর অধিষ্ঠিত নেই এবং তাদের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























