ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি: সতর্ক থাকার পরামর্শ

ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতারক চক্রের আর্থিক লেনদেনের ফাঁদ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে শিক্ষক নিয়োগের একটি ভুয়া বিজ্ঞপ্তি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই বিজ্ঞপ্তির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানের যেকোনো নিয়োগ সংক্রান্ত তথ্য শুধুমাত্র তাদের দাপ্তরিক ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হয়।

প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। ভুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এক শ্রেণির অসাধু চক্র জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই হাত নেই, অদম্য ইচ্ছাশক্তিতে পা দিয়ে লিখে মাস্টার্স জয় করলেন নিলা

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি: সতর্ক থাকার পরামর্শ

আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬