ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ড: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৩

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গত শনিবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

নিহত তামিমের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। গত রবিবার বিকেলে নিজ গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে গত ৩০ জুন দগ্ধ অবস্থায় ঢাকা নেওয়ার পথে ট্রলারের ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল ও শাহ আলম নামে আরও দুই কর্মীর মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, গত ৩০ জুন দুপুরে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা ‘এফভি দেশ’ নামের একটি ট্রলারের ইঞ্জিন কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে এবং এতে বেশ কয়েকজন নাবিক দগ্ধ হন। আহতদের মধ্যে আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেসএক্সের রকেটে চড়ে মহাকাশে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন স্যাটেলাইট

কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ড: দগ্ধ প্রকৌশলী তামিমের মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৩

আপডেট সময় : ০৮:৫৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬