ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

আজতেকায় মহারণ: কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে লড়বে মেক্সিকো ও ইংল্যান্ড

বিশ্বকাপের শেষ আটে ওঠার লড়াইয়ে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উচ্চতার এই বৈরী পরিবেশে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায়। ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিবিজড়িত এই মাঠেই ১৯৮৬ সালে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, আর এবার সেই মাঠেই নকআউট পর্বের কঠিন পরীক্ষায় নামছে হ্যারি কেইনরা।

টুর্নামেন্টের এখন পর্যন্ত অপরাজিত থাকা দুই দলই বেশ আত্মবিশ্বাসী। রাউন্ড অব সিক্সটিনে আসার পথে ইংল্যান্ড হারিয়েছে ডিআর কঙ্গোকে, অন্যদিকে ইকুয়েডরকে হারিয়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে মেক্সিকো। মাঠের পারফরম্যান্সে মেক্সিকো কিছুটা এগিয়ে থাকলেও ইংল্যান্ডের মূল ভরসা দলের অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইন। এরই মধ্যে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে থাকা কেইনই হতে পারেন ম্যাচের ভাগ্যনির্ধারক।

ঘরের মাঠে দর্শকদের প্রবল সমর্থন কাজে লাগিয়ে ৪০ বছর পর আবারও কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া মেক্সিকানরা। অন্যদিকে ‘ইটস কামিং হোম’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে শিরোপার লক্ষ্যেই খেলছে থ্রি লায়নসরা। উচ্চতা এবং গ্যালারির উন্মাদনা সামলে ইংল্যান্ডের রক্ষণভাগ কতটা সফল হতে পারে, সেটাই এখন দেখার বিষয়। ফুটবল প্রেমীরা আশা করছেন, আজতেকার এই মহারণ হবে টানটান উত্তেজনা ও রোমাঞ্চে ঠাসা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেকে সই নেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

আজতেকায় মহারণ: কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে লড়বে মেক্সিকো ও ইংল্যান্ড

আপডেট সময় : ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬