সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানের অংশ হিসেবে ১২ হাজার ২৯২ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বহিষ্কৃতদের পাশাপাশি আরও ১৬ হাজার ৯১২ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া ৪ হাজার ১৭৪ জনকে বহিষ্কারের আগে বিমানের টিকিট ও রিজার্ভেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়া গুরুতর অপরাধ। এই ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও রাখা হয়েছে। মূলত অবৈধ অভিবাসন ও সীমান্ত অপরাধ দমনে দেশজুড়ে এই সাঁড়াশি অভিযান জোরদার করেছে সৌদি আরব।
রিপোর্টারের নাম 

























