সৌদি আরবের দাম্মাম শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মহসিন (৩৮) নামের এক প্রবাসী। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নিহত মহসিন রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিরুন্দী গ্রামের ব্যাপারী বাড়ির মনির হোসেনের ছেলে। পরিবারের সচ্ছলতা ফেরাতে প্রায় ছয় বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা করছিলেন তিনি, কিন্তু একটি দুর্ঘটনা সব স্বপ্ন তছনছ করে দিল।
মহসিনের অকাল মৃত্যুতে তার পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাবা মনির হোসেন ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করে কান্নায় ভেঙে পড়েন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
রিপোর্টারের নাম 
























