ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর ইরান ও কাতারের মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে। মূলত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের দাইয়ের বন্দর এবং কাতারের আল-রুয়াইস বন্দরের মধ্যে এই বাণিজ্যিক রুটটি সাময়িকভাবে স্থগিত ছিল।

দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক অ্যাটাশে আব্বাস আবদোলখানি জানিয়েছেন, দুই দেশের কূটনৈতিক তৎপরতা ও সমন্বিত উদ্যোগের ফলে পুনরায় এই রুটে পণ্য পরিবহন সম্ভব হচ্ছে। আল-রুয়াইস বন্দরটি কাতারে ইরানি পণ্য আমদানির অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এই রুটটি সচল হওয়ায় পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে এবং সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল হবে।

উল্লেখ্য, দাইয়ের বন্দরটি সংঘাতের সময় কয়েক দফা হামলার শিকার হওয়ায় এই পথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কাতার মধ্যস্থতাকারী হিসেবে ইতিবাচক ভূমিকা রাখায় এই বাণিজ্যিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেকে সই নেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

পাঁচ মাস পর চালু হলো ইরান ও কাতারের সরাসরি নৌ-বাণিজ্য পথ

আপডেট সময় : ০৭:৫১:০২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬