ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জামায়াত নেতা সম্রাট হত্যার তীব্র নিন্দা, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

বগুড়ার দুপচাঁচিয়ায় জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২৫ জুন সন্ত্রাসী হামলার শিকার হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ জুলাই রাতে মারা যান সম্রাট।

বিবৃতিতে বলা হয়, ক্ষমতার দাপট দেখিয়ে বা ভাড়াটে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে মানুষ হত্যা করার পরিণতি কখনো ভালো হতে পারে না। সম্রাট তার বাবাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন। এই ঘটনায় ইতোমধ্যে প্রধান অভিযুক্তসহ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করলেও মামলার বাকি আসামিদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে তদন্ত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেকে সই নেওয়ার অভিযোগ: গ্রেপ্তার ২

জামায়াত নেতা সম্রাট হত্যার তীব্র নিন্দা, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৭:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬