ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত তাদের প্রবেশ ও আবাসন সংক্রান্ত ভিসা নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ জানিয়েছে, এখন থেকে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকেরা ১৪ ও ৬০ দিনের প্রবেশ ভিসার সুবিধা পাবেন। আগে এই সুবিধা কেবল নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ছিল।

এছাড়া আবাসন ভিসার ক্ষেত্রেও শর্ত শিথিল করা হয়েছে। আগে একক মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে ন্যূনতম সাড়ে সাত লাখ দিরহাম মূল্যের বাধ্যবাধকতা থাকলেও বর্তমানে তা তুলে নেওয়া হয়েছে। তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে হবে। দুবাই ভ্রমণে আগ্রহীরা এখন অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। পাশাপাশি আকাশসীমা বন্ধ থাকার কারণে যারা অতিরিক্ত সময় অবস্থান করেছিলেন, তাদের জরিমানামুক্তভাবে ভিসার স্থিতি পরিবর্তনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ: বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী অব্যাহতিপ্রাপ্ত

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

আপডেট সময় : ০৪:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬