ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার শেষ বিদায়, উজিরপুরে শোকের ছায়া

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত আমেরিকান প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. কবির হাসান মৃধার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মরদেহ ঢাকা থেকে উজিরপুরের গ্রামের বাড়িতে পৌঁছালে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। কবির হাসান মৃধাকে শেষবারের মতো দেখতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে দুপুরের আগে থেকেই তার বাড়িতে হাজার হাজার মানুষের ভিড় জমে। স্বজনদের আহাজারি এবং উপস্থিত মানুষের অশ্রুসিক্ত পরিবেশে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, কবির হাসান মৃধা প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি গভীর মমত্ববোধ রাখতেন। তিনি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নীরবে অবদান রেখে গেছেন। তার এই অকাল প্রয়াণ উজিরপুর তথা দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মতো একজন দানশীল, শিক্ষানুরাগী ও মানবিক মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কবির হাসান মৃধা নিহত হন। প্রবাসে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ দেশে আনা হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কবির হাসান মৃধা বামরাইল ইউনিয়ন ও শেরেবাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং ঐতিহ্যবাহী সরকারি বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। এছাড়াও তিনি উজিরপুর থানা বিএনপির দুইবারের সাবেক অর্থবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

রাজনীতির পাশাপাশি সমাজ বিনির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি হস্তিশুণ্ড ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি এবং দক্ষিণ মোড়াকাঠী সূরাতুন নেছা ও মেছের উদ্দিন নূরানী ও হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। স্থানীয়দের কাছে তিনি একজন সমাজসেবক, দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কবির মৃধার শেষ বিদায়, উজিরপুরে শোকের ছায়া

আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬