ন্যাটোভুক্ত কোনো দেশ যদি রাশিয়ার ওপর হামলা চালায়, তাহলে এর জবাব হবে ‘চূড়ান্ত ও বিধ্বংসী’—এমন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন।
মারিয়া জাখারোভা বলেন, ‘আমি আবারও জোর দিয়ে বলতে চাই, কোনো ন্যাটো রাষ্ট্র রাশিয়ার কোনো অঞ্চলের ওপর আগ্রাসন চালালে, যারা এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেবে তাদের জন্য আমাদের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত এবং বিধ্বংসী।’ তিনি আরো বলেন, ‘পশ্চিমা সামরিক নেতৃত্ব বা কোনো বাহিনীই রাশিয়ার প্রতিক্রিয়া ঠেকাতে পারবে না। তাদের বোঝা উচিত যে এই ধরনের বিবৃতি এবং কর্মকাণ্ডের মাধ্যমে তারা ইউরোপকে কোন দিকে ঠেলে দিচ্ছে।’
উল্লেখ্য, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাশিয়ার রাজধানী মস্কোয় সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও পুরো অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার মস্কোর সব প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা স্থগিত করা হয়।
রিপোর্টারের নাম 






















