ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ৪ সেনা নিহত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরাইলের চার সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্যাটালিয়ন কমান্ডারও রয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননের কাফার তেবনিত গ্রামে ড্রোন বা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় একটি ট্যাংক ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় ট্যাংকের চারজন ক্রু সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন। তিনি ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। নিহত অন্য সেনাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর তথ্যমতে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২৪ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, লেবাননে সংঘাত বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ৪ সেনা নিহত

আপডেট সময় : ০৩:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬