ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

পাবলিক পরীক্ষায় ডিজিটাল প্রতারণার জন্য ৫ বছরের জেল ও জরিমানার বিধান

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, পাবলিক পরীক্ষা আইন, ২০২৩-এ ডিজিটাল প্রতারণা, হ্যাকিং বা অবৈধভাবে পরীক্ষার ফলাফল ও মেধাতালিকা পরিবর্তনের জন্য কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। এই আইনের আওতায় অপরাধীদের সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানার সম্মুখীন হতে হবে।

শুক্রবার (১৯ জুন) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক লিডার্স ট্রেনিং সেমিনারে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, শুধুমাত্র উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের হার বাড়ানো সরকারের লক্ষ্য নয়। তাই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।

শিক্ষার্থীদের বিশ্ব নেতৃত্বে অংশগ্রহণের জন্য যোগ্য করে গড়ে তোলার ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

পাবলিক পরীক্ষায় ডিজিটাল প্রতারণার জন্য ৫ বছরের জেল ও জরিমানার বিধান

আপডেট সময় : ০৩:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬