ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

অবৈধ গ্যাস সংযোগে কোটি টাকার ক্ষতি: মুরাদনগরে দুই কারখানার মালিক কারাগারে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ সময় ধরে সরকারি গ্যাস লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে এই কারখানা পরিচালনা করার ফলে রাষ্ট্রের প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোমেন মিয়া (৫০) এবং মো. বিল্লাল (৫৩) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। মোমেন মিয়া দেবিদ্বার উপজেলার এবং মো. বিল্লাল মুরাদনগর উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ গত ১৬ জুন মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পশ্চিম পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইনের সঙ্গে অবৈধভাবে সংযোগ নিয়ে একটি চুন কারখানা চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বাখরাবাদ গ্যাসের কর্মকর্তারা অভিযান চালিয়ে অবৈধ সংযোগের সত্যতা পান।

অভিযানকালে অবৈধ গ্যাস ব্যবহারের কাজে ব্যবহৃত চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি ফোকাস বার্নার ভাল্ব এবং দুটি সার্ভিস ‘টি’ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস সংযোগটি স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের বিল ও জরিমানাসহ মোট ১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ২২৪ টাকার ক্ষতি হয়েছে, যা রাষ্ট্রীয় সম্পদের এক বড় ধরনের অপচয়।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক অধিকার ও জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জামায়াত আমিরের

অবৈধ গ্যাস সংযোগে কোটি টাকার ক্ষতি: মুরাদনগরে দুই কারখানার মালিক কারাগারে

আপডেট সময় : ০৩:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬