নব্বই দশকের জনপ্রিয় দুই চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ও শাবনূর। দীর্ঘ অভিনয় জীবনে তারা বাংলা চলচ্চিত্রের পর্দায় দর্শককে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। সম্প্রতি, শাবনূরের সঙ্গে কাটানো কিছু পুরোনো সুন্দর মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে স্মৃতিচারণ করেছেন পূর্ণিমা।
ভিডিওটির ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র ‘শাবনূর’ আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। দুই-তিন বছর আগে তাঁর সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।’
পূর্ণিমা বাংলা সিনেমায় শাবনূরের অবদানের কথা স্মরণ করে আরও লেখেন, ‘বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’
রিপোর্টারের নাম 

























