গান গাইতে কম-বেশি সবারই ভালো লাগে। কণ্ঠ ভালো হোক বা খারাপ, ঘরের ভেতর বা বাইরে গান গাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ কাজ করে। আর তার সঙ্গে যদি একটি বিশেষ দিন পাওয়া যায়, তাহলে তো গলা ছেড়ে গান গাওয়ার আর কোনো উপলক্ষ লাগে না। তেমনই একটি দিন আজ ২৫ মে, ‘ন্যাশনাল সিং আউট ডে’।
প্রতি বছর একটি বিশেষ দিনে উচ্চস্বরে গান গেয়ে আনন্দ ভাগাভাগি এবং মজা করার জন্য এটি পালন করা হয়। পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন না কেন, গলা ছেড়ে গান গাইতে থাকুন। এটি প্রত্যেকের জন্য তাদের অনন্য কণ্ঠস্বরকে আলিঙ্গন করার এবং বিশ্বের সঙ্গে সংগীতের প্রতি তাদের ভালবাসা ভাগ করে নেওয়ার একটি দিন।
এই দিনটি পালনের পেছনে কোনো সুনির্দিষ্ট ইতিহাস নেই। কেউ জানে না এই দিনটি কোথা থেকে শুরু হয়েছে। কিন্তু নিজের মতো করে গলা ছেড়ে গান গাইতে এটি একটি দারুণ দিন। দিনটি মজা এবং এর অনেক সুবিধার জন্য গানের গুরুত্ব তুলে ধরে। গান এন্ডোরফিন এবং অক্সিটোসিন উৎপাদন করে মানুষকে খুশি করতে, স্ট্রেস কমাতে এবং এমনকি স্বাস্থ্যের উন্নতি করতে পারে। এই অনুভূতি আপনার শরীরের ভালো হরমোনগুলোকে জাগিয়ে তুলতে পারে। সুতরাং, ‘ন্যাশনাল সিং আউট ডে’ কেবল সংগীত সম্পর্কে নয়; এটি সুস্থতার পক্ষে ইতিবাচক।
এই দিনটির মূল উদ্দেশ্য হলো মন থেকে গান গাওয়া। আপনি যদি বাথরুমে ঝর্নার পানির নিচেও গান গেয়ে থাকেন, এই দিনটি আপনার জন্যও।
ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, গান গাওয়া স্ট্রেস প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। গান গাওয়ার ওপর রয়্যাল কলেজ অব মিউজিকের একটি গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা এক ঘণ্টা গান গাওয়ার পর তাদের ইতিবাচক প্রফুল্লতা বৃদ্ধি পেয়েছিল।
একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে তারা পরামর্শ দেন, নিয়মিত গান গাওয়া মানসিক সুস্থতা বাড়াতে সহায়তা করতে পারে।
রিপোর্টারের নাম 

























