ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

বিশ্বসাহিত্যে নজরুলের স্থান: অনুবাদের সীমাবদ্ধতা ও উত্তরণের পথ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা, যাঁর লেখনীতে সাম্য, মানবতা, বিদ্রোহ ও প্রেমের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। তাঁর সৃষ্টিশীলতার পরিধি কবিতা, গান, উপন্যাস থেকে শুরু করে নাটক ও প্রবন্ধ পর্যন্ত বিস্তৃত। তবে দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বসাহিত্যের দরবারে নজরুলের সাহিত্যকর্ম এখনো তাঁর প্রাপ্য পরিচিতি পায়নি। বিশ্বপর্যায়ে তাঁকে প্রতিষ্ঠিত করার জন্য মানসম্মত ও বস্তুনিষ্ঠ অনুবাদের কোনো বিকল্প নেই।

নজরুল সাহিত্যের আন্তর্জাতিক প্রসারে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। বিগত সময়ে যেটুকু অনুবাদ হয়েছে, তা মূলত অনুবাদকদের ব্যক্তিগত প্রচেষ্টা ও অনুরাগের ফসল। সমন্বিত কোনো পরিকল্পনা না থাকায় নজরুলের বিশাল গদ্যসাহিত্য ও নাটকের চেয়ে কিছু নির্দিষ্ট কবিতা বারবার অনূদিত হয়েছে, যা তাঁর সামগ্রিক প্রতিভার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তবে ২০২৫ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নতুন উদ্যোগ নজরুল চর্চায় আশার সঞ্চার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

বিশ্বসাহিত্যে নজরুলের স্থান: অনুবাদের সীমাবদ্ধতা ও উত্তরণের পথ

আপডেট সময় : ১২:৪৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬