বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৫ মিলিয়ন বা আট কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তথ্যমতে, চলতি মে মাসে কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৯ কোটি ৫০ লাখ ডলার কিনেছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও রফতানি আয়ে ইতিবাচক ধারার কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। ব্যাংকগুলোর কাছে অতিরিক্ত ডলার জমা হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক তা কিনে নিচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করছে। অর্থনীতিবিদরা মনে করছেন, ডলারের সরবরাহ বাড়ার ফলে দীর্ঘদিনের আর্থিক সংকট অনেকটা কেটে যাচ্ছে এবং মুদ্রাবাজার স্থিতিশীল হচ্ছে।
রিপোর্টারের নাম 

























