ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

গভীর সমুদ্র থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজারের কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এফবি সৌরভ’ নামের একটি ফিশিং বোট চারজন জেলে নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ১৮ জুন দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে সেটি সাগরে ভেসে যায়।

ঘটনার দুই দিন পর শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জেলেরা সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের একটি জাহাজ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

অভিযানের মাধ্যমে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাউজানে যুবদল নেতা মাকসুদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাঘাইছড়িতে গ্রেপ্তার

গভীর সমুদ্র থেকে ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

আপডেট সময় : ০৮:৩৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬