ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশ্বের ১০% মানুষের ভোগ পরিবেশের বার্ষিক ক্ষতি ৫.৭ লাখ কোটি ডলার

অক্সফোর্ড ও লাইডেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক যৌথ গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি ভোগকারী ১০ শতাংশ মানুষের কারণে পরিবেশের বার্ষিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার। এই পরিমাণ ক্ষতি যুক্তরাষ্ট্র ও চীন ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের মোট অর্থনীতির চেয়েও বেশি।

গবেষণায় দেখা গেছে, এই অতিরিক্ত ভোগকারী জনগোষ্ঠীর সিংহভাগই উন্নত দেশগুলোতে বসবাস করেন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৪০ থেকে ৪৫ শতাংশ মানুষ এই উচ্চ-ভোগকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই ভোগ মূলত দুটি প্রধান খাতের সঙ্গে জড়িত: প্রথমত, খাদ্য, বিশেষ করে লাল মাংস (রেড মিট) উৎপাদন, যা বন উজাড়ের একটি প্রধান কারণ। দ্বিতীয়ত, জ্বালানি খাত, যার মধ্যে বিমান ভ্রমণ এবং বাড়িঘর ঠান্ডা ও গরম রাখার প্রক্রিয়া অন্তর্ভুক্ত। এগুলোর জন্য মূলত গ্যাস, তেল ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করতে হয়।

গবেষণা অনুযায়ী, বৈশ্বিক শীর্ষ ১০ শতাংশের অন্তর্ভুক্ত একজন মানুষের কারণে পরিবেশের বার্ষিক গড় ক্ষতির পরিমাণ ২ হাজার ৩০০ থেকে ৭ হাজার ৫০০ ডলার। তবে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হিসাব প্রতি ব্যক্তিতে ১৯ হাজার থেকে ৬৩ হাজার ডলার পর্যন্ত হতে পারে। উদীয়মান অর্থনীতির দেশগুলোতেও উচ্চ-ভোগকারী পরিবারগুলোর কারণে পরিবেশের ওপর বিরূপ প্রভাব বাড়ছে। উদাহরণস্বরূপ, চীনের শীর্ষ ১০ শতাংশ মানুষের গড় পরিবেশগত ক্ষতির পরিমাণ এখন জার্মানির শীর্ষ ১০ শতাংশকেও ছাড়িয়ে গেছে।

পরিবেশের এই বার্ষিক ক্ষতির মধ্যে সবচেয়ে বড় অংশ (৪৭ থেকে ৫৬ শতাংশ) জুড়ে রয়েছে জীববৈচিত্র্যের ক্ষতি। বাকি ৩৬ থেকে ৪৫ শতাংশ ক্ষতির জন্য দায়ী জলবায়ু সংকট। গবেষণার সহ-লেখক পল বেরেনস উল্লেখ করেছেন যে, এই হিসাবটি বেশ রক্ষণশীল, কারণ এতে ধনী ব্যক্তিদের বিনিয়োগের (যেমন শেয়ার, বন্ড ও অন্যান্য সম্পদ) মাধ্যমে হওয়া কার্বন নিঃসরণের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। গত সপ্তাহে গ্রিনপিসের একটি গবেষণায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ মানুষের মালিকানাধীন সম্পদের কারণে বৈশ্বিক নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশ ঘটে এবং প্রতি বছর প্রায় ১ ট্রিলিয়ন ডলারের জলবায়ু ক্ষতি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরাকে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য ইরানের নতুন গোপন সেল গঠন

বিশ্বের ১০% মানুষের ভোগ পরিবেশের বার্ষিক ক্ষতি ৫.৭ লাখ কোটি ডলার

আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬