ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

দেশে হামের প্রকোপ বৃদ্ধি: একদিনে ৪ শিশুর মৃত্যু, শনাক্ত সহস্রাধিক

সারাদেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৭৮ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৮৬৯ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। যদিও অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত কয়েক মাসে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে মোট ৫৭৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত না করা এবং সচেতনতার অভাবে সংক্রমণ ছড়াচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়া এবং যেকোনো উপসর্গে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

দেশে হামের প্রকোপ বৃদ্ধি: একদিনে ৪ শিশুর মৃত্যু, শনাক্ত সহস্রাধিক

আপডেট সময় : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬