ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

তিস্তা নদীর ভাঙন ও ভয়াবহ বন্যা থেকে স্থানীয়দের রক্ষায় স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, পরিকল্পিত ড্রেজিং এবং টেকসই বাঁধ নির্মাণ করা গেলে তিস্তাপাড়ের মানুষকে দুর্যোগের হাত থেকে রক্ষা করা সম্ভব। প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞ দলসহ এই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই এই সফর।

শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উজানে গজলডোবা ব্যারাজের গেটগুলো খুলে দেওয়ায় পানির প্রবল স্রোত বাংলাদেশে প্রবেশ করছে। এর ফলে নদীর পাড় ভেঙে বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানে সরকার দ্রুত পরিকল্পিত ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নেবে।

তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পটি কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নয়, বরং গোটা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের পাঁচটি জেলার কৃষি উৎপাদন বহুগুণ বাড়বে এবং দীর্ঘদিনের দুঃখ আনন্দে পরিণত হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, এটি একটি দীর্ঘমেয়াদী বৃহৎ প্রকল্প। কুয়েটে (KUET) প্রয়োজনীয় সেমিনার ও কারিগরি মূল্যায়ন শেষে পদ্মা ব্যারাজ প্রকল্পের মতো এই তিস্তা প্রকল্পটিও অনুমোদনের জন্য একনেক (ECNEC) সভায় তোলা হবে। পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে প্রকাশ্যে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

তিস্তা মহাপরিকল্পনায় বদলে যাবে উত্তরবঙ্গের ভাগ্য, স্থায়ী সমাধানের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

আপডেট সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬