ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা স্থগিত

মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি আলোচনা আকস্মিকভাবে স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডে এই আলোচনা হওয়ার কথা ছিল, যা একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছিল। সমঝোতায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানও যুক্ত ছিল।

শুক্রবার (১৯ জুন) নির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অপ্রত্যাশিতভাবে সুইজারল্যান্ড সফর বাতিল করেন। এর ফলে বহু প্রতীক্ষিত এই আলোচনা অনিশ্চয়তার মুখে পড়ে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম প্রত্যক্ষ শান্তি সংলাপেও মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভ্যান্স। ইরানের পক্ষে ওই আলোচনায় নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বৃহস্পতিবার রাতে জানান, পুরো আলোচনা প্রক্রিয়াটি শুরু থেকেই জটিল ও অনিশ্চিত ছিল, তাই আপাতত ভাইস প্রেসিডেন্টের সফর স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানে প্রস্তাবিত ১৪ দফা চুক্তির বাস্তবায়ন নিয়ে নির্ধারিত আলোচনা আপাতত হচ্ছে না।

এদিকে ইরানের সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, তেহরানের প্রতিনিধি দল আদৌ সুইজারল্যান্ডে যাবে কি না, সে বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে হোয়াইট হাউস প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা দ্রুত শুরু করতে আগ্রহী বলে জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি মধ্যপ্রাচ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়াই এই বৈঠক পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাতভর এই হামলায় অন্তত ১৮ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন। আল-শারকিয়াহ ও হারুফসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর ৮০টির বেশি স্থাপনায় আঘাত হেনেছে এবং এসব হামলায় গোষ্ঠীটির বহু সদস্য নিহত হয়েছে। একই সঙ্গে হিজবুল্লাহর হামলায় নিজেদের কয়েকজন সেনা নিহত হওয়ার কথাও স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে মপেড নিয়ে হাসনাতের গাড়ি আটকান সাবেক ছাত্রলীগ নেতা, আইনি জটিলতায় এমপি

মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা স্থগিত

আপডেট সময় : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬