বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে নতুন দাম নির্ধারণ করেছে ১১৩ টাকা ৫৪ পয়সা। এই নতুন দাম আজ সোমবার (১৮ মে) মধ্যরাত থেকে কার্যকর হবে।
এর আগে গত ১২ এপ্রিল ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। গত ১৮ মে অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় মে মাসের ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হারের পরিবর্তন বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজার দর এবং ডলারের বিনিময় হার পরিবর্তনের ভিত্তিতে এপ্রিল মাসের মূল্যহার সমন্বয়ের সুপারিশ করেছিল। পরবর্তীতে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় এই সুপারিশ পর্যালোচনা করে নতুন দাম অনুমোদন দেওয়া হয়।
দেশে আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। ফার্নেস অয়েলের দাম বৃদ্ধির ফলে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ বাড়বে এবং তা বিদ্যুতের দামের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























