শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা, তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নে ঢাকা স্টেট কলেজে একটি মনোবৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব সাইকোলজি অ্যান্ড হেলথ (আইপিএইচ) এবং সেন্টার ফর সাইকোলজিক্যাল হেলথ (সিপিএইচ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিপিএইচ ও আইপিএইচের ডেপুটি ডিরেক্টর সাগড় বড়ুয়া এবং কো-অর্ডিনেটর শাকিলা সুলতানা স্বাতী। এছাড়াও সিপিএইচ ও আইপিএইচের নির্বাহী পরিচালক মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা স্টেট কলেজের অধ্যক্ষ মো. আবদুল লতিফ এবং সহকারী অধ্যাপক আলমগীর হোসেন এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন। কলেজের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।
রিপোর্টারের নাম 

























