জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মুসফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মুসফিকুর রহমান ও লিমন ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়াও সহ-সভাপতি পদে সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক পদে সিয়াম আবু রাফি এবং অর্থ সম্পাদক পদে কামরুজ্জামান কায়েস নির্বাচিত হয়েছেন।
দফতর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রোকুনুজ্জামান গোলাম রাব্বী এবং কার্যনির্বাহী সদস্য পদে রাকিব খান ও রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।
রিপোর্টারের নাম 

























