জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের জন্য কঠোর নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে বহিষ্কারাদেশ কার্যকর থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখা এবং একাডেমিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে বহিষ্কৃত শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নির্দিষ্ট কোনো নিয়মের অধীনে ছিল না, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সব বহিষ্কৃত শিক্ষার্থীর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। তবে পূর্বের বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি কার্যকর হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























