ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে গরুর জন্মনিবন্ধন সনদ দেখতে চাইলেন বিজেপি বিধায়ক, তুমুল বিতর্ক

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের বয়স প্রমাণের জন্য ‘গরুর জন্মনিবন্ধন সনদ’ দেখানোর দাবি তুলেছেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক রেখা পাত্র। তার এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সদ্য ক্ষমতা হারানো দল তৃণমূল কংগ্রেস এই দাবিকে কটাক্ষ করেছে।

সম্প্রতি হিঙ্গলগঞ্জের লেবুখালি এলাকায় গবাদিপশুবাহী একটি গাড়ি আটক করেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তিনি গাড়ি থেকে গরুগুলো নামিয়ে রাস্তার পাশে বেঁধে সেগুলোর জন্য খড় ও পানির ব্যবস্থা করেন।

রেখা পাত্র জানান, অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। তিনি আরও দাবি করেন, সরকারের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ১৪ বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না। বিধায়ক বলেন, যদি কাউকে অবৈধভাবে গরু পরিবহন করতে দেখা যায়, তবে তাদের আটক করা হবে এবং গরুর জন্মনিবন্ধন সনদ দেখাতে বলা হবে। সনদ দেখাতে ব্যর্থ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপি বিধায়কের এই অদ্ভুত দাবির পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, বিজেপি শাসিত যেকোনো রাজ্য থেকে গরুর জন্য ইস্যু করা একটি জন্মনিবন্ধন সনদ এনে দেখাতে। তিনি বলেন, বিজেপি যদি এমন কোনো সনদ দেখাতে পারে, তবে তাদের খতিয়ে দেখতে হবে এই সনদের অনুমোদন কে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার তিতাসে মাদকের টাকার জন্য বড় বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ

পশ্চিমবঙ্গে গরুর জন্মনিবন্ধন সনদ দেখতে চাইলেন বিজেপি বিধায়ক, তুমুল বিতর্ক

আপডেট সময় : ০৯:২০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬