লেবাননে হিজবুল্লাহর কথিত সুড়ঙ্গ বা টানেল লক্ষ্য করে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছেন—এমন খবরকে ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, ট্রাম্পের পক্ষ থেকে এমন কোনো পরামর্শ বা অনুরোধ আসেনি।
নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে প্রচারিত এই সংবাদ সম্পূর্ণ বানোয়াট। ট্রাম্প তাকে এ বিষয়ে কিছুই বলেননি এবং তিনিও কোনো পরামর্শ চাননি। ইসরায়েল তার নিজস্ব নিরাপত্তা ও সামরিক কৌশল অনুযায়ী যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করে এবং লেবানন সীমান্তে তাদের কার্যক্রম নিজস্ব বিবেচনাতেই পরিচালিত হচ্ছে।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল যে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্প ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকতে বলেছেন। তবে নেতানিয়াহুর এই সরাসরি প্রত্যাখ্যানের ফলে ওই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রিপোর্টারের নাম 
























