ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

পিএসজির টানা পঞ্চম লিগ শিরোপা জয়, ১৬ বছর পর ইন্টারের ঐতিহাসিক ডাবল

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ফরাসি লিগ ওয়ানে তাদের আধিপত্য আরও একবার প্রমাণ করেছে। শক্তিশালী লেন্সকে ২-০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম লিগ শিরোপা ঘরে তুলেছে প্যারিসের ক্লাবটি। অন্যদিকে, ১৬ বছর পর আবারও ইতালিয়ান ফুটবলে ইতিহাস সৃষ্টি করেছে ইন্টার মিলান। সিরি আ’র পর ইতালিয়ান কাপ জিতে ‘ডাবল’ উল্লাসে মেতেছে তারা।

পার্ক দে প্রাসে অনুষ্ঠিত ম্যাচে পিএসজি শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। ম্যাচের ২৯তম মিনিটে খভিচা কভারাতসখেলিয়ার গোলে তারা এগিয়ে যায়। লেন্স সমতায় ফেরার চেষ্টা করলেও পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনোভ তাদের একাধিক সুযোগ নষ্ট করে দেন। ম্যাচের শেষদিকে তরুণ তারকা ইব্রাহিম এমবায়ে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৭৬-এ দাঁড়িয়েছে, যা তাদের শিরোপা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল।

এদিকে, ইতালিয়ান কাপের ফাইনালে রোমে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে দশমবারের মতো এই ট্রফি জিতেছে ইন্টার মিলান। ১৪তম মিনিটে একটি আত্মঘাতী গোলে তারা এগিয়ে যায় এবং ৩৫তম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে। এই জয়ের ফলে ইন্টার মিলান ১৬ বছর পর আবারও সিরি আ ও ইতালিয়ান কাপ জয় করে ‘ডাবল’ অর্জনের গৌরব লাভ করলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্বন ক্রেডিট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিএসজির টানা পঞ্চম লিগ শিরোপা জয়, ১৬ বছর পর ইন্টারের ঐতিহাসিক ডাবল

আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬