ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শপিং ব্যাগের মূল্য আদায়: আড়ং-কে আইনি নোটিশ, জনস্বার্থে রিটের হুঁশিয়ারি

পণ্যের দামের বাইরে ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধের দাবিতে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এই নোটিশ পাঠান।

বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালক বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে।

আইনজীবী অভি তার নোটিশে বলেন, আড়ং বেশ কিছুদিন ধরে ক্রেতাদের কাছ থেকে বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী। দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এমন কার্যক্রম পরিচালনা না করলেও, আড়ংয়ের বিভিন্ন শো-রুমে পণ্য কিনে ব্যাগ নিতে বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। এর ফলে অনেক ক্রেতাকে হাতে করে পণ্য বহন করতে দেখা যাচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

তিনি আরও বলেন, আড়ংয়ের এই পদক্ষেপ ভোক্তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিকভাবেও পীড়া দিচ্ছে। একইসঙ্গে এটি ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে এবং অন্যান্য ব্র্যান্ডের প্রতিষ্ঠানকেও এমন কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করতে পারে। তাই অবিলম্বে আড়ং-কে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধের ব্যবস্থা নিতে হবে। একইসাথে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিতেও বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

শপিং ব্যাগের মূল্য আদায়: আড়ং-কে আইনি নোটিশ, জনস্বার্থে রিটের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬