ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট ও রেজাল্টশিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ওই আসনের ব্যালট পেপার ও রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত বিবাদীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। সোমবার বিচারপতি মোহাম্মদ আলীর একক বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

জানা গেছে, ওই আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আখতারুল আলম হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট লক্ষ্মণ বিশ্বাস ও অ্যাডভোকেট মো. শামীম দর্জি। উল্লেখ্য, এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কামরুল হাসান মিলন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এবং শুনানির জন্য হাইকোর্টে এই নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আদালতের এই আদেশের ফলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি নথিপত্র এখন থেকে বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংরক্ষিত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট ও রেজাল্টশিট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০৩:৩২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬