ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

উন্নয়ন তদারকিতে ইমামদের সম্পৃক্ত করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঘোষণা দিয়েছেন যে, ভবিষ্যতে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের সম্পৃক্ত করা হবে। তিনি মনে করেন, উন্নয়ন কর্মকাণ্ডে ইমামদের ভূমিকা থাকলে সমাজে একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এবং সাধারণ মানুষ এসব কাজে নিজেদের মালিকানা অনুভব করবে।

সোমবার সিলেট নগরীর সারদা হলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত মহানগরীর ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণের সামনে দলের যে পরিকল্পনা তুলে ধরা হয়েছিল, সেই অনুযায়ী ইমামদের মর্যাদা রক্ষায় বিধিমালা প্রণয়ন করা হবে এবং তাদের জন্য সম্মানীর ব্যবস্থা রাখা হবে।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী দিনে সিলেট সিটি কর্পোরেশনে এক অভূতপূর্ব উন্নয়নের বিপ্লব ঘটার প্রতিশ্রুতি দেন। একইসাথে, সিলেট থেকে অনলাইন জুয়া ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার। অনুষ্ঠানে সিলেট মহানগরীর ৮২৭টি মসজিদের ১ হাজার ৬৪ জন ইমাম এবং ১ হাজার ২১১ জন মুয়াজ্জিনকে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষিতে বিপ্লব ঘটাতে প্রতিটি মৃত খাল পুনঃখননের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী মিল্লাত

উন্নয়ন তদারকিতে ইমামদের সম্পৃক্ত করার ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬