ঢাকা ১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ওসমান হাদি হত্যা মামলা: আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কলকাতা যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কলকাতায় যাবে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কর্তৃক আসামিরা গ্রেপ্তার হওয়ার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া মাত্রই তদন্ত সংশ্লিষ্ট একটি দল কলকাতায় রওনা হবে। দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করবে প্রতিনিধি দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

ওসমান হাদি হত্যা মামলা: আসামিদের জিজ্ঞাসাবাদ করতে কলকাতা যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধি দল

আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬