ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

পুলিশ প্রশাসনে বড় রদবদল: র‍্যাব, এসবি ও সিআইডি প্রধানসহ ২১ কর্মকর্তা বদলি

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ১৫ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

একইসাথে, গুরুত্বপূর্ণ তিনটি ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (এইচআরএম) সরদার নুরুল আমিনকে বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে সিআইডি প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উচ্চপদস্থ কর্মকর্তাদের এই বদলির আদেশ জানানো হয়।

এছাড়া, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারদের বদলির আদেশ জারি করা হয়েছে, যা একই দিনে কার্যকর হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাবন্দি সাংবাদিকদের মুক্তি ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পুলিশ প্রশাসনে বড় রদবদল: র‍্যাব, এসবি ও সিআইডি প্রধানসহ ২১ কর্মকর্তা বদলি

আপডেট সময় : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬