ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ পরাজিত প্রার্থীর মামলা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৩৫ জন পরাজিত প্রার্থী। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে তারা এই আইনি পদক্ষেপ নিয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে পৃথকভাবে করা এই আবেদনগুলো শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত। আদালত সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপার এবং সিসিটিভি ফুটেজসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

মামলাকারী প্রার্থীদের মধ্যে বিএনপির ২১ জন এবং জামায়াতে ইসলামীর ১২ জন প্রার্থী রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ও এলডিপির একজন করে প্রার্থীও আইনি লড়াইয়ে শামিল হয়েছেন। বিএনপি প্রার্থীদের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও পাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীরা রয়েছেন। অন্যদিকে, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতাও তাদের নিজ নিজ আসনের ফলাফল নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।

আদালত এই মামলাগুলো আমলে নিয়ে বিজয়ী প্রার্থীদের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। অভিযোগকারী প্রার্থীরা দাবি করেছেন, নির্বাচনে কারচুপি ও ভোটগ্রহণে স্বচ্ছতার অভাব ছিল, যা তদন্তের দাবি রাখে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাল-সবুজ জার্সিতে মাঠ মাতাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের সুলিভান ভাইদ্বয়

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৩৫ পরাজিত প্রার্থীর মামলা

আপডেট সময় : ০৫:৫৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬