রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী সাইদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে এ পর্যন্ত ২০টিরও বেশি মামলা চলমান রয়েছে। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মো. হাফিজুর রহমান গত ১১ মার্চ নজরুল ইসলামকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। ওইদিন আসামির উপস্থিতিতে রোববার আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছিল।
রিপোর্টারের নাম 

























