ঢাকা ১২:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

প্রতারক ধরিয়ে দিয়ে সরকারের সুস্পষ্ট বার্তা – আগারগাঁও থেকে ভিভিআইপি প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর সফল অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই হাই-প্রোফাইল প্রতারক। আজ সকাল ৭টায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিলেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে।

প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকসদল আগারগাঁও পানির ট্যাংকি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। টানা ৬ ঘণ্টার এক রুদ্ধশ্বাস অভিযান শেষে আজ সকাল ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এই প্রতারক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি এ পর্যন্ত কত মানুষের কসঙ্গে প্রতারণা করেছেন, সে বিষয়ে তথ্য আদায়ের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে চরম উত্তেজনা: দুই সপ্তাহে ১৭ জাহাজে হামলা, নিহত ২ ভারতীয়

প্রতারক ধরিয়ে দিয়ে সরকারের সুস্পষ্ট বার্তা – আগারগাঁও থেকে ভিভিআইপি প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ১০:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬