ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫শ টাকার মুচলেকায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত তার এই জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভেতর এক শিক্ষার্থীকে মারধর ও জখম করার অভিযোগে রিয়াদসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় সমাবর্তনে অংশগ্রহণ নিয়ে আলোচনার এক পর্যায়ে রিয়াদের নির্দেশে অন্য আসামিরা বাদী নির্জন সরদার বাঁধনকে চেয়ার দিয়ে আঘাত করেন। পরবর্তীতে রিয়াদ সুইচ গিয়ার চাকু দিয়ে নির্জনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলে তার নাক গুরুতর জখম হয়। ঘটনার দিনই পুলিশ ঘটনাস্থল থেকে রিয়াদসহ চারজনকে আটক করে কারাগারে পাঠায়। পরবর্তীতে তদন্তের স্বার্থে রিয়াদকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ এই মামলার অন্য তিন সহযোগী রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারের জামিন মঞ্জুর করা হয়েছিল। সোমবার রিয়াদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিয়াদেরও জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য যে, আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা হওয়ার তথ্য রয়েছে। বর্তমান মামলাটির পরবর্তী শুনানির জন্য ১২ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হানিফ সংকেতের নতুন চমক: আসছে ঈদ নাটক ‘ভালোবেসে অবশেষে’

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র নেতা রিয়াদ

আপডেট সময় : ০৭:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬