জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, সরকার পুরোনো নীতিতে ফিরে যাচ্ছে এবং সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে।
সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কার ও পরিবর্তনের জন্য তাদের লড়াই অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, “আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার যদি পুরোনো পথে হাঁটে, তাহলে আমাদের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
অনুষ্ঠানে এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবর্তন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লড়াইয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























