রাজধানীর মাতুয়াইল ল্যান্ডফিল বা ময়লার ভাগাড়কে একটি আধুনিক বিনোদন কেন্দ্র ও ইকো পার্কে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার ল্যান্ডফিল এলাকা পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানান, এখানকার চিরাচরিত দূষণ ও দুর্গন্ধ দূর করে এলাকাটিকে নাগরিকদের জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্রে পরিণত করা হবে।
এই মহাপরিকল্পনার অংশ হিসেবে একটি কোরিয়ান প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ঈদুল আজহার পর শুরু হতে যাওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিনের হাজার হাজার টন বর্জ্য প্রক্রিয়াজাত করে গ্যাস, বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন করা হবে। ইতিমধ্যেই সেখানে একটি নতুন কম্পোস্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে, যা থেকে দৈনিক ২০ টন উন্নত মানের সার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
ল্যান্ডফিলে প্রায়ই ঘটা অগ্নিকাণ্ড ও মিথেন গ্যাসের ঝুঁকি নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো এলাকায় পানির হাইড্রেন্ট স্থাপন এবং স্থায়ী জলাধার নির্মাণের কাজ চলছে। এছাড়া বর্জ্যের স্তূপ থেকে নির্গত গ্যাস ও দুর্গন্ধ নিয়ন্ত্রণে মাটির আচ্ছাদন দেওয়ার কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রশাসক জানান, ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 
























