ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কাপাসিয়ায় গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, স্বস্তিতে কৃষক ও খামারীরা

গাজীপুরের কাপাসিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের পৃথক স্থান থেকে আটক করা হয় এবং বুধবার সকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গরু চুরির অভিযোগে উপজেলা সদরের পাবুর পশ্চিমপাড়ার মো. আল আমিন (৩৬), কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের রাসেল (২৭) এবং বাঘিয়া গ্রামের মো. আমান উল্লাহ (২৯) কে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকদের মূল্যবান গরু নানা কৌশলে চুরি করে আসছিল। এর ফলে কাপাসিয়া গরু চোরদের এক নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছিল। গত ৮ মার্চ কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের জসীমউদ্দীন প্রধানের খামার থেকে রাত ৩টার দিকে দুই লক্ষাধিক টাকা মূল্যের দুটি গরু চুরি হয়। এর কিছুদিন আগে পাশের বরুণ গ্রামের ইলিয়াস উদ্দিন মিঠু সরকারের বাড়ি থেকেও গরু চুরি হয়েছিল। প্রায় প্রতি রাতেই কোনো না কোনো কৃষকের গরু চুরি অব্যাহত ছিল, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় ১৮৬০ সালের প্যানাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন, রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার সকল অঞ্চলে গরু পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বা চেকপোস্ট বসানো হোক। তাদের বিশ্বাস, প্রশাসন সদিচ্ছা দেখালে ২৪ ঘণ্টার মধ্যে গরু চুরি সম্পূর্ণ বন্ধ করা সম্ভব। কাপাসিয়ার কৃষক ও খামারীদের রক্ষায় এই গরু চুরি বন্ধ করাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্ন ব্যক্তি গরু চুরি রোধসহ কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, গরু চুরি রোধে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মাদকমুক্ত কাপাসিয়া গড়ার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেঘনায় জাটকা নিধন রোধে নৌ পুলিশের সাঁড়াশি অভিযান: ২৫ জেলে আটক, জাল জব্দ

কাপাসিয়ায় গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, স্বস্তিতে কৃষক ও খামারীরা

আপডেট সময় : ০৬:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬