নরসিংদীর মনোহরদীতে ‘আপন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেড’-এর মালিক ও কাচিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম হোসেনের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সমিতির কার্যালয়ের সামনে ভুক্তভোগী সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে আলম হোসেন স্থানীয় ৩০০ জনের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা সংগ্রহ করেন। গত তিন বছর ধরে সমিতির কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না। উল্টো গ্রাহকরা তাদের জমানো টাকা ফেরত চাইতে গেলে আলম হোসেন তাদের ভয়ভীতি প্রদর্শন ও মামলা দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জীবনের শেষ সঞ্চয় হারিয়ে অনেক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
ভুক্তভোগীরা দ্রুত তাদের টাকা ফেরত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























