কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করার দাবিতে আগামী ১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের ডাক দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ওইদিন দুপুর ২টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানিদের অপতৎপরতা রুখে দেওয়া প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব।’ তিনি দেশের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের এই সম্মেলন সফল করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি বলেন, ঈমানী আকিদা রক্ষায় ওলামায়ে কেরামের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা সফল হবে। মুফতি কিফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























