মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা আয়োজিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, শিক্ষা অফিসার পারমিস সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান সভায় জানান, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সফল অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 





















