মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

বকেয়া বেতন-ভাতার দাবিতে ভালুকায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দুপুর ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।

পরবর্তীতে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় এবং আগামী ১২ মার্চ বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি শান্ত হয়।

কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার জানান, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি, যা ১০ মার্চ দেওয়ার কথা ছিল। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও তাদের আন্দোলন করে বকেয়া আদায় করতে হয়েছে।

শিল্প পুলিশের এএসপি গোপীনাথ কানজিলাল জানান, গত ৩ মার্চও একই দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছিল। সে সময় কারখানার জিএম মোকলেচুর রহমান ১০ মার্চ বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে ফিরে যান। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় শ্রমিকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হন। মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর আগামীকাল বকেয়া পরিশোধের সিদ্ধান্ত হয়েছে এবং শ্রমিকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

বকেয়া বেতন-ভাতার দাবিতে ভালুকায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে জনদুর্ভোগ

আপডেট সময় : ০৫:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬