চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় অবৈধ জাটকা পরিবহনের দায়ে ১০ জন জেলেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে কোস্টগার্ড সদস্যরা হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটককৃত জেলেদের হাজির করা হয়। আদালত প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দকৃত জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে, যা মানবিক দৃষ্টিকোণ থেকে একটি প্রশংসনীয় উদ্যোগ।
রিপোর্টারের নাম 
























