ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মিজানুর রহমান অভিযোগ (চার্জ) গঠনের মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া আরম্ভ করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন পিপি মোকারম হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানিকালে কারাগারে থাকা পাঁচজন আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় এই মামলার পলাতক তিন আসামি আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে তাদের মধ্যে তিনজন জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলায় মোট ৩৬ জন আসামি রয়েছেন। বর্তমানে আটজন কারাগারে এবং বাকি ২৮ জন পলাতক রয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় গত ৭ জানুয়ারি জাবেদ ও তার স্ত্রী রুকমীলা জামানসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে আরও জানা গেছে, মামলার প্রধান আসামি সাবেক মন্ত্রী জাবেদ বর্তমানে সপরিবারে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছেন এবং তিনি পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্পিকার-ডেপুটি স্পিকার প্রার্থী চূড়ান্তের ক্ষমতা

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু

আপডেট সময় : ০৪:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬