মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ: সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, স্বামী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে এবং তিনি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর হঠাৎপাড়া গ্রামের নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে নাসিমা বেগম নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নাসিমা বেগম রাণীনগর হঠাৎপাড়া গ্রামের মিজানুর রহমান ভেজুর স্ত্রী। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আটক মিজানুর রহমান ভেজু পুলিশের কাছে স্বীকার করেছেন যে, পারিবারিক কলহের জেরে গত রাতে বাড়ির ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে নাসিমা বেগমকে হত্যা করেন। এরপর তিনি লাশ গুম করার উদ্দেশ্যে বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেন। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে কাস্টমস সিপাহী আবু রায়হান হত্যা: শোকের ছায়ায় গ্রাম, তদন্তে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ: সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় : ০৪:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬